
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৪ শে মার্চ ২০২৫ পূর্ব বর্ধমান জেলা, রানায় দুই ব্লকে, গোতান অঞ্চলে কামরাহাটি গ্রামে অশোক পরামানিক তার নিজের বাড়িতে মুসলিম ভাইদের আমন্ত্রণ জানিয়ে রোজা ইফতারি করালো,
ও সন্ধার নামাজ নিজের বাড়িতে পড়ার ব্যবস্থা করে ছিল মাগরিবের নামাজ, কোন কিছু ত্রুটি রাখেনি। এই রকম অনুষ্ঠান হওয়ায় বাড়ির মহিলারা খুবই খুশি। তিনি বলেন,
এটা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ,এটাই যে বাংলার সংস্কৃতি, তাইতো মুখ্যমন্ত্রী বলেন ,ধর্ম যার যার, উৎসব সবার, যেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ তৈরি করতে যাচ্ছে কিছু স্বার্থপর মানুষ।
সেই সবকিছু দূরে সরিয়ে দিয়ে এক অন্য নজির সৃষ্টি করলেন কামারহাটির বাসিন্দা
অশোক পরামানিকও তার পরিবার।
তার থেকেও বড় এক নজির সৃষ্টি করলেন নিজের বাড়িতে সকলের নামাজ পড়ার ব্যবস্থা করলেন। এটাই বাংলা নিতি ,একই বাড়িতে দুর্গাপূজা হয়, আবার নামাজ পড়াও হয়।
এই ইফতার মজলিসে আয়োজন করে সর্ব ধর্মের মানুষ মিলিতভাবে ইফতার পার্টিতে হাজির হন,
এই ইফতার পার্টিতে ভিন্ন ছবি দেখা গেল প্রত্যন্ত কামারহাটি গ্রামে এলাকায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ একে অপরের পাশে বসে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।












Leave a Reply