
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- টোটোর ডান দিক দিয়ে যাত্রী ওঠানামা করলে, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই টোটোর বাম দিক দিয়ে ওঠানামা করতে দীর্ঘদিন থেকেই প্রচার করছে বালুরঘাট ট্রাফিক পুলিশ। বেশ কিছু টোটো চালক টোটোর ডানদিক দড়ি বা রড দিয়ে বন্ধ করে দিলেও, বহু টোটো ডান দিক খোলা রয়েছে। ফলে, জনবহুল রাস্তায় হঠাৎ করে যাত্রীরা টোটোর ডান দিক দিয়ে ওঠানামা করতে গিয়ে পড়ছে দুর্ঘটনায়। সে কারণে দিন কয়েক আগে থেকে আবারো প্রচার করে বালুরঘাট ট্রাফিক পুলিশ। কিন্তু সমস্ত টোটো চালক তা মেনে না চলায়, এদিন অভিযান শুরু করে বালুরঘাট ট্রাফিক পুলিশ। যে সমস্ত টোটোর ডান দিক খোলা রয়েছে, রাস্তায় তা ধরে, টোটোর ডান দিক বন্ধ করে দেওয়া হচ্ছে। রীতিমতো স্টিলের রড ঝালাই করে টোটোর ডানদিকের ওঠানামার জায়গা বন্ধ করতে দেখা গেল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। ডান দিক দিয়ে টোটোয় ওঠানামা বন্ধ হলে দুর্ঘটনা স্বাভাবিকভাবেই কমবে।
বালুরঘাট ট্রাফিক পুলিশ আইসি অরুণ কুমার তামাং জানান, দুর্ঘটনা কমাতে টোটোর ডান দিক বন্ধ করার কথা প্রচার করা হলেও বেশ কিছু টোটো তা বন্ধ না করায়, এদিন অভিযান চালিয়ে টোটোর ডানদিক বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি রাতে যাতে টোটো হেডলাইট জ্বালিয়ে চলাচল করে সে বিষয়েও টোটো চালকদের সতর্ক করা হয়েছে।












Leave a Reply