
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: বাড়ি থেকে ৫০০ মিটার দূরে আম গাছ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মানসিক অবসাদে আত্মঘাতী বলে অনুমান পরিবারের। গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকার ঘটনা। ঘটনার পর পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে পুরো বিষয় খতিয়ে দেখছে।
পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম বেনজামিন হেমরম (২০),বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায়। সে এবারে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয় ওই যুবক। তারপর আর বাড়ি ফেরেনি সে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পর পুলিশ পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে যুবককে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আমি সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।












Leave a Reply