রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হলো বরকোলা ইউনিয়ন অফিসে।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল গুরুত্বপূর্ণ কর্মীদেরকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের বরকোলা ইউনিয়ন অফিসে,এইদিন সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য দ্বিতীয়বার নির্বাচিত জাতীয় সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল,সাধারণ সম্পাদক ইন্দুশেখর চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক গাঙ্গুলী, সুমন ঘোষ, সংগঠনের শহীদ ক্ষুদিরাম ইউনিটের সভাপতি বুবাই ধল, ইউনিটের কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণেন্দু মাইতি, সহ সংগঠনের খড়গপুর ও আদ্রা ডিভিশনের শতাধিক নেতৃত্ববৃন্দ,এইদিন ড: পরিমল কান্তি মন্ডল সংগঠনের সাম্প্রতিক সাফল্য কর্মীদের কাছে তুলে ধরেন এবং সংগঠন যে বর্তমানে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের ( ILO) র সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তার বিষয়ে কাজ করবেন, সেই বিষয়ে কর্মীদের কাছে বিশদে তুলে ধরেন এবং নির্দেশ দেন সকলেই যেন সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে পারে,উপস্থিত সদস্যরা করতালিতে ফেটে পড়েন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানান,এইদিন শ্রম পাঠশালার পক্ষ থেকেও জাতীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কে উত্তরীয় ও পুষ্পস্তবকের মাধ্যমে অভিবাদন জানান,
অবশেষে দীর্ঘ আলোচনা করার পর সভাপতি ও সম্পাদক সমেত একটি প্রতিনিধি দল কলাইকুন্ডা নিমপুরা মালগোডাউন পরিদর্শন করেনএবং কর্মসূচি সমাপ্ত করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *