বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনিয়ম, প্রধান শিক্ষককের বিরুদ্ধে সরব অবিভাবক, গ্রামবাসী এবং স্বনির্ভর দলের মহিলারা।

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ- বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনিয়ম। প্রধান শিক্ষককের বিরুদ্ধে সরব অবিভাবক, গ্রামবাসী এবং স্বনির্ভর দলের মহিলারা। উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট চক্রের পিরিজপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরিস্থিতি বেগতিক দেখেই কেটে পরেন অভিযুক্ত প্রধান শিক্ষক রাধেশ্যাম মাহাতো।
স্থানীয় সূত্রে খবর, ওই বিদ্যালয় পড়ুয়া সংখ্যা ২২ জন। একমাত্র প্রধান শিক্ষক রাধেশ্যাম মাহাতোর উপর দায়িত্ব বিদ্যালয় পরিচালনার। কিন্ত পঠনপাঠন থেকে শুরু করে বিদ্যালয় পরিচালনার প্রতিটি ক্ষেত্রে অনিয়য়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে এদিন গ্রামবাসী থেকে শুরু করে স্বনির্ভর দলের মহিলা এবং অবিভাবকরা বিদ্যালয়ে ঢুকে ওই প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। যা নিয়েই শোরগোল পরেছে ওই প্রাথমিক বিদ্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *