সম্প্রীতির বার্তা দিতে বুধবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের পেমা ভক্তিপুর কে এস হাই মাদ্রাসা প্রাঙ্গণে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — সম্প্রীতির বার্তা দিতে বুধবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের পেমা ভক্তিপুর কে এস হাই মাদ্রাসা প্রাঙ্গণে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের সমস্ত আয়োজন করেন হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার সোমনাথ মিত্র ও রতন সাহা। এদিন বরুই,রশিদাবাদ ও কুশিদা অঞ্চলের প্রায় দুই শতাধিক মানুষ ইফতার মাহফিলে হাজির হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি হারাধন চন্দ্র দাস, মহিলা সেলের সভাপতি সুজাতা সাহা, মহিলা নেত্রী শেফালী খাতুন, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি নূরে আজম ও বরুই অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা একরামূল হক সহ অন্যান্য নেতৃত্বরা। সোমনাথ বলেন,মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিত মন্ডলের নির্দেশে এই ইফতারের আয়োজন। বিজেপি যেখানে ধর্ম নিয়ে রাজনীতি করছে। তৃণমূল সেখানে সম্প্রীতির বার্তা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *