
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ : ২০০৪ সালে বাম আমলে তৈরি কালীতলা শিশু উদ্যান বর্তমানে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। একসময়ের জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে, যা নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
প্রসঙ্গত,শিশুদের মনোরঞ্জনের জন্য ২০০৪ সালে বাম পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে 4 নম্বর ওয়ার্ডের কালীতলায় পুনর্ভবা নদীর পাশে তৈরি করা হয় কালিতলা শিশু উদ্যান নামে একটি পার্ক।একসময় এই পার্কটি ছিল স্থানীয় বাসিন্দাদের অন্যতম প্রিয় বিনোদন কেন্দ্র। কিন্তু বর্তমানে পার্কটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। চারপাশের বাউন্ডারি ভেঙে যাওয়ায় পার্কটি অরক্ষিত হয়ে পড়েছে। খেলার সরঞ্জামগুলির বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। আর পার্কের ভেতরে জঙ্গল বেড়ে যাওয়ায়, পার্কটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পার্কটি সংস্কার না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলে পার্কটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত পার্কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছেন বাম নেতা অচিন্ত্য চক্রবর্তী, তিনি অভিযোগ করে বলেন পৌরসভার দেখভালের অভাবেই পার্কটির আজ বেহাল দশা। তিনি দ্রুত পার্কটি সংস্কারের দাবি তুলেছেন।
যদিও পার্কের বেহাল দশার কথা স্বীকার করেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। তিনি জানান খুব দ্রুত পার্কটি সংস্কারের ব্যবস্থা করা হবে।
এখন দেখার কতদিনে পার্কটি সংস্কার করে শিশুদের মনোরঞ্জনের উপযোগী করে তুলতে পারে গঙ্গারামপুর পৌরসভা।












Leave a Reply