
#আজও কাল ঝড়-বৃষ্টি বাংলা জুড়েই। বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ৩-৪ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন।
##আগামী সপ্তাহে ২৮ শে মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থেকে।
###২৭ শে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ।বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে।
তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা।
আরব সাগরের নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরো শক্তি শালী হওয়ার সম্ভাবনা।

বাইট – সোমনাথ দত্ত। প্রাদেশিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।












Leave a Reply