
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের নছুয়া পাড়া এলাকায় গতকাল রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবককের । পুলিশ জানা গেছে মৃত যুবকের নাম অনিল বেসরা, বয়স ৪৫ বছর। পরিবার সূত্রে জানা গেছে গত দুদিন আগে মৃত যুবক মালদা জেলার নালাগোলা এলাকার জোড ভবানী এলাকার আত্মীয়ের বাড়ি যাবার জন্যবাড়ি থেকে বের হয় । গতকাল রাতে দৌলতপুর থেকে বাগদুয়ার যাবার সময় মৃত যুবককে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। মৃত যুবকের পাশে তার মোটরবাইক দাঁড় করানো ছিল। পরিবারের অনুমান ঐ এলাকায় কোন গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় ওই যুবককে মেরে পালিয়ে যায়।। মৃত যুবকের পকেটে মোবাইল থেকে খবর যায় আত্মীয় পরিজনদের কাছে। খবর পেয়ে ছুটে আসে পরিবার সহ আত্মীয় পরিজন। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট জেলা হাসপাতালে । তবে এই মৃত্যু স্বাভাবিক না রহস্যময় তা তদন্ত করছে বংশীহারী থানার পুলিশ।।












Leave a Reply