নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ! ঘটনায় চাঞ্চল্য কুশমন্ডিতে, তদন্তে কুশমন্ডি পুলিশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার কুশমন্ডি পঞ্চায়েতের নিমডাঙ্গা গ্রামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । আপনার কথা জানাজানি হতেই ঘটনাস্ত্রে উপস্থিত হয় কুশমন্ডি থানার পুলিশ।

জানা যায়, নিজের শোয়ার ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হন বয়স ৩৮ এর নেহারী খাতুন । নেহারি খাতুনের বাবার বাড়ি পিছলা পুকুর গ্রামে। আনুমানিক কুড়ি বছর আগে বিয়ে হয় নিমডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের সঙ্গে । নেহারি খাতুনের দুই ছেলে এক মেয়ে রয়েছে । তবে ঠিক কি কারণে গলায় ফাঁস দিলেন নেহারি খাতুন তা এখনো জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখছে কুশমন্ডি থানার পুলিশ।

এদিকে মৃত গৃহবধুর দাদা জানান, ট্রাক্টর কেনা কে কেন্দ্র করে পারিবারিক অশান্তির কথা তার জানা ছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সময় মত শ্বশুর বাড়ির লোক ফোন করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *