ন্যাশনাল হাইওয়ে ৫১২ র ধারে নিকাশি ব্যবস্থা করার জন্য বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের মাধ্যমে যে ১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে তাতে খুশি এলাকার বাসিন্দারা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ন্যাশনাল হাইওয়ে ৫১২ র ধারে নিকাশি ব্যবস্থা করার জন্য বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের মাধ্যমে যে ১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে তাতে খুশি এলাকার বাসিন্দারা। তাদের মতে এই এলাকায় নিকাশি ব্যবস্থা হলে তাদের খুব সুবিধা হয়। তাদের মতে এখন বর্ষার মরশুম শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। কিন্তু কোন নিকাশি ব্যবস্থা বর্তমানে না থাকার ফলে রাস্তায় জল জমছে। এতে চলাফেরা করতে যেমন অসুবিধা হচ্ছে তেমনি দুর্ঘটনাও বাড়ছে বলে জানা গেছে। প্রায় প্রতিনিয়তই জাতীয় সড়কের জল জমে। এর ফলে লোকের প্রচুর অসুবিধা হয়। এখন যদি এখানে সুষ্ঠুভাবে নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেন সিস্টেম চালু হয় তাহলে এলাকার স্থানীয়রা খুব উপকৃত হবে। প্রসঙ্গত কিছুদিন আগে সুকান্ত মজুমদারের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ করেছে হিলি বালুরঘাট ৫১২, জাতীয় সড়ক নিকাশি ব্যবস্থা চালু করার জন্য। এর ফলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *