ঝাড়খন্ড থেকে মালদা আম কিনতে যাওয়ার পথে ভোররাতে ১২ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনায় মৃত্য হয় একজনের। জখম হয় আরো দুইজন ।।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা- স্থানীয় সুত্রে জানাযায়, একটি পিকআপ গাড়ি করে ঝাড়খন্ড থেকে মালদা আম কিনতে যাচ্ছিল দুই জন। শনিবার ভোররাতে মুর্শিদাবাদের ফরাক্কা খোসালপুর ১২ নম্বর জাতীয় সড়কের উপরে প্রচণ্ড পিকআপ গাড়িটি যাওয়ার পথে চাকা ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনা গুরুত্বর জখম হয় চালক সহ তিন জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ এসে তিন জনকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানাযায়, মৃতের নাম শরীফ আনসারী। বাড়ি ঝাড়খন্ডের বাঁকা এলাকায়। শনিবার ভোররাতে মুর্শিদাবাদের ফরাক্কা খোসালপুর ১২ নম্বর জাতীয় সড়কের দুর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একটি চলন্ত পিকআপ গাড়ির চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় পিকআপ গাড়িটি। দুর্ঘনার জখম হয় গাড়ির চালক সহ তিন জন। পুলিশ তড়িঘড়ি তাদের তিন জনকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদর মধ্যে একজনকে মৃত বলে ঘোষনা করে। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসক পর জঙ্গীপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গীপুর ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *