মুখোমুখি টোটো সংঘর্ষে পথ দুর্ঘটনার জেরে আহত হয় টোটো প্যাসেঞ্জার।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- মুখোমুখি টোটো সংঘর্ষে পথ দুর্ঘটনার জেরে আহত হয় টোটো প্যাসেঞ্জার। এরপর আহত টোটো প্যাসেঞ্জারকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে ওই টোটো প্যাসেঞ্জার মহিলা স্বাভাবিক আহত হয়। নাম সম্পা চৌধুরী ।বয়স ২৪ বছর ।বাড়ি আলাল এলাকায়। দুর্ঘটনাটি ঘটে ধর্মতলা মোড় সড়ক এলাকায় এদিন শনিবার বেলা ১২ টা নাগাদ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ১ টি টোটো চালক কদু বাড়ী থেকে গাজোল সদর আসছিলো।আর তার ঠিক বিপরিদ দিক গাজোল থেকে কদু বাড়ি আসছিল একটি টোটো সেই টোটো টি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে কদু বাড়ী থেকে আসা ওই টোটো টিকে সজোরে গিয়ে ধাক্কা মারে টোটো দুমড়ে মুছড়ে যায়।তার ফলে টোটো তে থাকা প্যাসেঞ্জার আহত হয়। আর তার পিছন থেকে আর ১ টি টোটো এসে ধাক্কা মেরে এমনই বিপত্তি দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এরপর গাজোল ট্রাফিক হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনার ওই তিনটি টোটো কে উদ্ধার করে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *