বালুরঘাট পৌরসভার ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, পতাকা নেড়ে শুভ সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন অন্যান্য পৌর কাউন্সিলররাও। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এই শোভাযাত্রা পৌরবাসীদের নজর কাড়ে। পৌরসভার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় নানা থিমে সাজানো ট্যাবলো ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল আকর্ষণ। জানা গেছে, পৌরসভার প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে পৌরসভা সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *