বেহাল রাস্তায় চলাচলের অযোগ্য,গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেহাল রাস্তায় চলাচলের অযোগ্য,গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের, বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রাকোনা ২ নম্বর ব্লকের, বান্দিপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের খাগড়াপাড়া গ্রামে। স্থানিয় সূত্রে জানা যায় ওই গ্রামে প্রায় একশ ঘর বসতি রয়েছে,গ্রামে ঢোকার জন্য মোরাম রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । রাস্তা মেরামতের দাবিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাই এলাকার মানুষজন। ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায় , ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে চলছে বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *