
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের কৃতি ছাত্র মহঃ সামির আহমেদ সর্বভারতীয় NEET পরীক্ষায় ৫৫৭ নম্বর অর্জন করে অল ইন্ডিয়া র্যাঙ্কিং-এ ৯২৯১তম স্থান অধিকার করেছে , মাসুদ আলম ৫৬৮ নম্বর অর্জন করে অল ইন্ডিয়া র্যাঙ্কিং-এ ৫৮৮০তম স্থান অধিকার করেছে এবং কুশল সাহা ৫৭৯ নম্বর অর্জন করে অল ইন্ডিয়া র্যাঙ্কিং-এ ৪০৪৯তম স্থান অধিকার করেছে। তাঁদের এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ এসআইও উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ফারাক্কা ব্লকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এদিন তাদের হাতে উপহার হিসাবে মেমেন্টো, মিষ্টান্ন, এসআইও’র সংক্ষিপ্ত পরিচিতি, রেজোনেন্স, যুব প্রত্যাশা ইত্যাদি প্রদান করা হয়।
এদিন সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলার ক্যাম্পাস সেক্রেটারি মদুদ আহমেদ, ব্লক সেক্রেটারি আহামাদ হাসান, প্রাক্তন ব্লক সেক্রেটারি নুরুজ্জামান প্রমূখ।












Leave a Reply