ফালাকাটায় ফের খাঁচা বন্দি চিতাবাঘ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটায় ফের খাঁচা বন্দি চিতাবাঘ।মঙ্গলবার দিনের বেলায় ফালাকাটা ব্লকের কুঞ্জনগরেখাঁচা পাতার পর রাতেই খাঁচাবন্দী হয় একটি চিতাবাঘ।বুধবার সকালে খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ বন্দি হওয়ায় সাময়িক স্বস্তিতে এলাকাবাসী। উল্লেখ্য, কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন স্থানীয়রা। অনেকের বাড়ি থেকেই ছাগল উধাও হয়ে যাচ্ছিলো। কুঞ্জনগরের একটি পুরোনো পরিত্যাক্ত রিসর্টের পাশেই ছাগলের টোপ দিয়ে মঙ্গলবার খাঁচা পাতে বন দপ্তর। বুধবার সেই খাঁচায় খাঁচা বন্দি হয় চিতাবাঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *