
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- একুশে জুলাইয়ের আগে ফালাকাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৪৬ টি পরিবার। রবিবার রাতে ফালাকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগানবাড়িতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় ৪৬টি বিজেপি সমর্থিত পরিবারের সদস্যরা তৃণমূলের পতাকা তুলে নেন। নবাগতদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে।যোগদানকারীরা সাফ জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে বলেন, আগামীতে আরও বড় ধরনের যোগদান কর্মসূচি হবে ফালাকাটা শহরে।












Leave a Reply