
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ বালুরঘাটে পরিবেশ বন্ধু ও শিক্ষার্থীরা মিলে ওয়াটার ব্যাংকের জল দিল বালুরঘাট শহরের গাছগুলিকে। এর আগে শহরের পথ পশুদের কে ওয়াটার ব্যাংকের জল দিয়েছিল ওরা। এবার এই প্রখর দাবদাহে যখন বৃক্ষগুলো জলের তৃষ্ণায় কাতর। সেই সময় মাটির নিচ থেকে জল তুলে নয় যে জল নষ্ট হয়ে যেত সেই জলের পুনর্ব্যবহার করে গাছ গুলোকে জল দিল তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়াটার ব্যাংকের উদ্যোক্তা পরিবেশ বন্ধু তুহিন শুভ্র মন্ডল,সংগীত কুমার দেব ,অঞ্জন দাস, সনাতন প্রামানিক, নীলাদ্রিশেখর মুখার্জি প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে ছিল অমল দেবনাথ দীপা মন্ডল মীরা হেমব্রম সুস্মিতা হাসদা প্রমূখ।
ওয়াটার ব্যাংক একটি পরিবেশ বান্ধব উদ্যোগ। বালুরঘাট ও সংলগ্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠান হলে যে জল বেঁচে যায় সেই জলই সংগ্রহ করে পরিবেশ বন্ধুরা। তারপর সেই জলকে নষ্ট না হতে দিয়ে জলের পুনর্বা ব্যবহার করে জলকে কাজে লাগায় তারা। প্রবল জল সংকটের সমস্যায় যখন ধুকছে প্রকৃতি ও ভবিষ্যৎ। ঠিক তখনই বালুরঘাটের এই ওয়াটার ব্যাংক যেন একটা উদাহরণ। ওয়াটার এটিএম এর নাম শোনা গিয়েছে কিন্তু ওয়াটার ব্যাংক বোধহয় না। যেখানে মজুদ করা থাকবে জল। এবং সেই জলম মাটির নিচ থেকে তোলা জল নয় অনুষ্ঠান বাড়িতে বেঁচে যাওয়া জল। ইতিমধ্যেই প্রায় ১০০ লিটার জল এই ওয়াটার ব্যাংকের সংরক্ষণে রয়েছে।
বালুরঘাটে এই অভিনব ওয়াটার ব্যাংকের উদ্যোক্তা তুহিন শুভ্র মন্ডল জানান ‘ আমরা বিভিন্নভাবে প্রচার করে থাকি যে আপনাদের অনুষ্ঠানের কোন জল বেঁচে গেলে আমাদের জানান আমরা সংরক্ষণ করব। এবং তার পুনর্ব্যবহার করব নষ্ট হতে দেব না। বিভিন্ন জায়গা থেকে আমরা ফোন পাই। জল সংগ্রহ করি। তারপর এভাবে গাছ,পথ পশু দের দিই।
আমরা চেষ্টা করছি জল সংকটের মোকাবিলায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ওয়াটার ব্যাংকের এই ভাবনা ছড়িয়ে দিতে।’












Leave a Reply