
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- একুশে জুলাইয়ের আগেই রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সোমবার বালুরঘাট শহরের থানা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল একুশে জুলাইকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ পথসভা। সভাস্থল জুড়ে ছিল ‘ধর্মতলা চলো’ স্লোগান, ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি, আর মাইকে ভেসে এল তাঁর জয়ধ্বনি।
উপস্থিত ছিলেন বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিতা নন্দীসহ অন্যান্য নেতৃত্ব। সভা থেকে স্পষ্ট বার্তা—২১ জুলাই কলকাতার ধর্মতলা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দেবেন, তা রাজ্য রাজনীতিতে বড় মোড় ঘুরিয়ে দেবে।
বক্তব্যে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেয়, “বিরোধীরা বলছে ২০২৬-এ মমতার বিসর্জন, কিন্তু বাস্তবে সেই বছর বিজেপিরই রাজ্য থেকে বিদায় হবে।”
একুশে জুলাই ঘিরে এভাবেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল তৃণমূলের আগাম প্রচার। বালুরঘাটের এই সভা ছিল সেই রাজনৈতিক লড়াইয়ের প্রথম ধাপ—যেখান থেকে জোড়া ফুল শিবির স্পষ্ট করল, এবারও ইতিহাস গড়বে ধর্মতলা।












Leave a Reply