
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ধুলোর জ্বালায় অতিষ্ট হয়ে পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর আশ্রমপাড়া এলাকায়। জানা গিয়েছে, জটেশ্বর বাজার থেকে তপসীতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাটি সংস্কার করার জন্য খোঁড়াখুঁড়ি হয়েছে। এরফলে রাস্তাজুড়ে ধুলো, বালির ছড়াছড়ি। ফলে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলেই ধুলো উড়ছে। এর জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় থেকে শুরু করে পথচলতি মানুষ। ধুলোর জ্বালায় চরম সমস্যায় পড়ছে এলাকার বাসিন্দারা। তাই এদিন গ্রামবাসীরা একজোট হয়ে আশ্রমপাড়া এলাকায় রাস্তার উপর বাঁশ দিয়ে পথ অবরোধ করেন। এদিন প্রায় ৩০ মিনিট অবরোধ করা হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। রাস্তায় জল ছেটানোর আশ্বাস পেলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এদিকে বিষয়টি নিয়ে ঠিকাদারি সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিনিয়ত ওই রাস্তায় জল দেওয়া হচ্ছে।












Leave a Reply