
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ৩৩০ মিটার ঢালাইয়ের রাস্তার কাজের সূচনা হল বৃহস্পতিবার। জটেশ্বর বাজার থেকে তপসিতলা পর্যন্ত ৯.৬ কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে রাস্তা নতুন ভাবে তৈরি করছে ডব্লিউবিএসআরডিএ কতৃপক্ষ। কিন্তু জটেশ্বর বাজার এলাকায় ৩৩০ মিটার ঢালাই করা হবে এদিন সেই কাজের সূচনা করা হল।এদিন জটেশ্বর ট্রাফিক মোড়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে ওই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে জটেশ্বর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ বল, বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার তরফে সরিতা আগরওয়াল সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।












Leave a Reply