একুশে জুলাইয়ের সভা ঘিরে ফালাকাটা থেকে ধর্মতলায় রওনা তৃণমূল কর্মীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আগামী সোমবার ধর্মতলায় শহীদ স্মরণে একুশে জুলাইয়ের সভা তৃণমূল কংগ্রেসের। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবছর একুশে জুলাইয়ের সভাকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যেই দুরদূরান্তের জেলা থেকে কলকাতা অভিমুখে আসছেন শাসক দলের কর্মীরা। শুক্রবার সকালে ফালাকাটা থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন ফালাকাটা রেল স্টেশন থেকে ট্রেন ধরেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *