কার্বন কপি পেয়ে ক্ষোভ উগরে দিলেন চাকরিহারা শিক্ষক রাকেশ আলম।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কমিশন যদি আগেই স্বচ্ছতা রাখত তাহলে এই চাকরি আমাদের যেত না। ২০১৬ সালের এই কার্বন কপিটা পরীক্ষার্থীদের দেওয়া হয়নি বলে আমাদের চাকরি চলে গেছে এবার কার্বন কপি দিয়েছে। আশা করছি এবারে ওয়েমার মিস মেচ বা কোনো টাকার বিনিময়ে জালিয়াতি,দুর্নীতি এই কমিশন ও প্রশাসন করতে পারবে না। আমার চাকরিটা পেলেও সন্তুষ্ট নয়। প্রতিবাদে আবার আমরা রাস্তার নামব। এসএসসি পরীক্ষা দিয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবে কমিশনকে দূষলেন রাজ্য চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ রাকেশ আলম।
দীর্ঘ নয় বছর পর রবিবার রাজ্যে এসএসসি পরীক্ষা হল। এসএসসি পরীক্ষায় বসেছেন অনেক চাকরিহারা শিক্ষক। তার মধ্যে রবিবার পরীক্ষা দিলেন চাকরিহারা আন্দোলনের রাজ্যের অন্যতম মুখ রাকেশ আলম। রাকেশ গঙ্গারামপুর ঠ্যাঙাপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ভাগ্য ক্রমে সেই ঠ্যাঙাপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার আসন পড়েছিল রাকেশের। নিদিষ্ট সময়ে রাকেশ স্কুলে আসেন। তবে শিক্ষক হিসেবে নয়। একজন পরীক্ষার্থী হিসেবে। তাকে দেখে অনেক সহকর্মী চমকে ওঠেন। যদি এদিন কালো জামা পড়ে রাকেশ পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষা শেষ করে বাইরে বেরিয়ে রাকেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনকে দূষলেন। বিদ্যালয়ের স্মৃতি উগড়ে দিয়ে চাকরি ফেরতের দাবিতে রাস্তার নেমে আন্দোলনের ঘোষনা করলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা আন্দোলনের রাজ্যের অন্যতম মুখ রাকেশ আলম কি বললেন শুনে নেব তাঁর মুখ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *