তপনের বালাপুরে ভারত সরকারের মেরা যুবা ভারত – দক্ষিণ দিনাজপুর এবং ইয়ং ইউনিটি গ্ৰুপ এন্ড সোসাইটির পরিচালনায় পরিচালনায় ও ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির।

দক্ষিণদিনাজপুর,  নিজস্ব সংবাদদাতাঃ- ২৬শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তপনের বালাপুরে ভারত সরকারের মেরা যুবা ভারত – দক্ষিণ দিনাজপুর এবং ইয়ং ইউনিটি গ্ৰুপ এন্ড সোসাইটির পরিচালনায় পরিচালনায় ও ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে আজ ২৬শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরটির আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা রক্তদান শিবিরে উপস্থিত থেকে সহযোগিতা করেন। মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুরের জেলা ইউথ অফিসার সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোট ১০৭ বার রক্তদাতা সুব্রত সরকার, ইয়ং ইউনিটি গ্ৰুপ এন্ড সোসাইটির সদস্যদের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *