মালদায় মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস, সতর্ক ইংলিশবাজার পৌরসভা—খোলা হচ্ছে কন্ট্রোল রুম।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আজ মালদায় রাতভর মেঘ ভাঙ্গা বৃষ্টির পূর্বাভাস। সতর্ক ইংলিশ বাজার পৌরসভা। আগাম প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ। তৈরি থাকছে পৌরসভার বিপর্যয় মোকাবিলা টিম। প্রয়োজনে ইংলিশ বাজার পৌরসভায় রাত জেগে সমস্ত জায়গায় নজরদারি চালাবেন পৌর কাউন্সিলররা। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। জানালেন চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরী। এদিকে আজ সকাল থেকে দাফায় দাফায় হচ্ছে মুষলধারে বৃষ্টি। ফলে শহরে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে। বিশেষ করে প্রান্তপল্লী,মালঞ্চ পল্লী, কৃষ্ণপল্লী সহ একাধিক এলাকায় হাঁটু সমান জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *