ঘন বর্ষণের ফলে ক্ষতি হয়েছে ফুলের, লক্ষ্মী পুজোতে ফুল কিনতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ।

মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার লক্ষ্মীপুজো, প্রতিটি বাঙালি বাড়িতেই আজ ধন দেবীর আরাধনা করে থাকেন।আর এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ফুল, ফল ও অন্যান্য জিনিসপত্রের দাম রীতিমতো চড়া থাকে। একইভাবে এ বছরও রীতিমত ফুল এবং ফলের দাম চড়া। বিশেষ করে ফুলের দাম আরো চড়া। ফুল ব্যবসায়ীদের বক্তব্য, এবছর অতিরিক্ত বর্ষণের ফলে ও কোথাও বন্যার ফলে ফুল ব্যাপক পরিবারে নষ্ট হয় পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায়। যার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর লক্ষ্মী পূজার সময় ফুলের দাম অতিরিক্ত চড়া এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুরের দেউলিয়ার ফুল ব্যবসায়ী প্রতিক পাখিরা। তিনি আরো জানান এ বছর অতিরিক্ত বর্ষণের ফলে পূর্ব মেদিনীপুরে গাঁদা,গোলাপ,রজনী অপরাজিতা, দোপাটি ফুলের ব্যাপক ক্ষতি হয়েছে উৎপাদনের ক্ষেত্রে। ফলস্বরূপ এই লক্ষ্মীপূজায় ব্যাপক চড়াদাম এই ফুলের। সবমিলিয়ে এই লক্ষ্মীপূজায় ফুল থেকে ফল সবকিছুই রীতিমতো চড়াদাম।এককথায় বলা যেতে পারে বাজারে আগুন লক্ষ্মীপূজোর কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *