মালদার হবিবপুরে শুরু হলো ঐতিহ্যবাহী বুলবুলচন্ডী বুড়িকালী মাতার ৮০তম বর্ষের পূজা প্রস্তুতি।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – কালীপূজা মানে মালদহের হবিবপুর ব্লকের আইহো বুলবুলচন্ডী কালীপুজো। প্রতিবছরই বেশ কিছু আকর্ষণ দিয়ে থাকে কালী উপলক্ষে। নদী থেকে ঘর ভরার মধ্যে দিয়ে কালী পূজার শুভ সূচনা হলো বুলবুলচন্ডী হসপিটাল মোড়ের বুড়ি মায়ের। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বুড়িকালী মাতার পুজো প্রস্তুতি বৃহস্পতিবার শুরু হল কাঠামো পুজোর মাধ্যমে। এই উপলক্ষে এদিন প্রথমে পুজো কমিটির সদস্যরা মিলে ঢাকঢোল বাজিয়ে স্থানীয় টাঙ্গন নদী থেকে মঙ্গলঘট ভরে জল আনয়ন করেন। এরপর সেই জল দিয়ে দেবীর কাঠামো ধৌতকরণের মাধ্যমে ৮০তম বর্ষের পুজো প্রস্তুতি শুরু করেন। যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আনন্দ মুখরিত হয়ে ওঠে বুলবুলচন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন বুড়িকালী মাতার মন্দির প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *