মালদায় অস্থায়ী বাজি বাজারের উদ্বোধন, নিরাপত্তা বিবেচনায় ফার্ম ময়দানে খোলা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ : মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করা হলো মালদা অস্থায়ী বাজি বাজারের।
১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে বাজি বাজার ।
ইংরেজবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বি এল আর ও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হয়েছে বাজি বাজার।
টিনের সেড দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী স্টল।
নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হয় মালদা শহরের ফার্ম ময়দানে।
সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রীন ক্রেকার বাজি।
এই বিষয়ে মন্ত্রী, জেলাশাসক ও ব্যবসায়ীরা বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে।
১৪ অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় বাজি বাজারের।চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এবছর ৫১ জন ব্যবসায়ী অংশগ্রহণ করে বাজি বাজারে। লটারির মাধ্যমে বন্টন করা হয় স্টল। তিনজন মহিলাও বাজি বাজারে দোকান নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা । উদ্বোধনের পর উদ্বোধক ও অতিথিরা বাজি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।
বাজি বাজারে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রীন ক্রেকার বাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *