মালদার প্রশাসনে রদবদ।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- বদলি করা হল মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়াকে। রাজ্য সরকার তাঁকে অন্যত্র স্থানান্তর করেছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন প্রীতি গোয়েল। তিনি এতদিন দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্বে ছিলেন।

প্রশাসনিক সূত্রে খবর, প্রীতি গোয়েল শিগগিরই মালদায় যোগ দেবেন এবং জেলার সামগ্রিক প্রশাসনিক কাজকর্মের দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে, নীতিন সিংহানিয়া দায়িত্ব পালনকালে মালদা জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে সূত্রের খবর।

রাজ্য প্রশাসনের এই রদবদলকে ঘিরে জেলা প্রশাসনিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকে মনে করছেন,  উৎসবের মরশুমে প্রশাসনিক কার্যকারিতা জোরদার করতেই এই পদক্ষেপ নিয়েছে নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *