
মালদা, নিজস্বসংবাদদাতাঃ—মালদা চার সাংগঠনিক জেলা মালদা উত্তর ও দক্ষিণ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনশল। সভার আগে তৃণমূলকে কটাক্ক সুকান্ত মজুমদারের। তাঁর মন্তব্য এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা। একই সঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষী ভান্ডার এর মতো অন্নপূর্ণা যোজনায় ৫০ টাকা বেশি হলেও দেবে সরকার।
পাশাপাশি তিনি আরো বলেন বিজেপির জয়যাত্রা, বিহার হয়ে বাংলায় প্রবেশ করবে। বাংলার জঙ্গল রাজ আমরা উপড়ে ফেলবো। উগ্রপন্থী দের সহায়তাকারী তৃণমূল নামক এই দলটাকে উপড়ে ফেলার জন্য। মালদায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বললেন সুকান্ত মজুমদার।
দিল্লি বিস্ফোরণকান্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার এক ছাত্র প্রসঙ্গ
এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে আছে। এবারও যদি এরকম হয় আমি আশ্চর্য হব না। পাড়ায় পাড়ায় উগ্রপন্থী। বীরভূম নদিয়া মালদা, উগ্রপন্থীদের আখড়া। ভারতবর্ষের যেখানেই কোন বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গের লিঙ্ক অবশ্যই রয়েছে।












Leave a Reply