
দেবাশীষ পাল, মালদা:– সোমবার সাত সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটল মালদার রতুয়া হাসপাতাল মোড় এলাকায়। শ্বশুবাড়ি থেকে স্কুটি চালিয়ে বাপের বাড়ি যাওয়ার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃ*ত্যু* হল এক মহিলার। জানা গেছে, মৃত মহিলার নাম আমিনা খাতুন। বয়স ২৫ বছর। শ্বশুরবাড়ি পুখুরিয়া থানার পীরগঞ্জ অঞ্চলের সাতমারা গ্রামে এবং বাপের বাড়ি চাঁচল থানার কাশিমপুর বাবুপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, সোমবার সকাল ৬টা নাগাদ তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্কুটি নিয়ে বের হন। স্কুটি চালিয়ে রতুয়া হয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু তার যাওয়া হলো না। রতুয়া হাসপাতাল মোড়ে পেছন থেকে এক ভুটভুটি ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি স্কুটি নিয়ে পড়ে যান। আর ঠিক তখনই বাহাড়াল থেকে রতুয়াগামী এক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃ*ত্যু* হয়। খবর পেয়ে রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক ট্রাক্টরটিকে আটক করে। তবে ট্রাক্টরের চালক পলাতক এবং ভুটভুটি সহ ভুটিভুটি চালকও পলাতক বলে জানা গেছে। তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply