
মালদা, নিজস্ব সংবাদদাতা:— আর মাত্র ঘন্টা খানেকের অপেক্ষা। তারপরই মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় জনসভা করবেন মালদার গাজোল কলেজ ময়দানে। তাই বুধবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির ছবি নজরে এল গাজোল কলেজ ময়দানে। তুঙ্গে রয়েছে প্রশাসনিক তৎপরতাও। জেলা পুলিশ সহ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা সভাস্থলের নিরাপত্তা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন সকাল থেকেই। পুলিশ আধিকারিকরা পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে লেগেপড়ে রয়েছেন। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে জেলা তৃণমূল শিবিরেও রয়েছে চরম উৎসাহ, উদ্দীপনা। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সভাস্থলে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা রয়েছে গাজোল কলেজ ময়দানে।












Leave a Reply