বালুরঘাটে ইউরো কিডস স্কুলের প্রথম বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বাইশে ডিসেম্বর সোমবার বালুরঘাট দিপালী নগর ময়দানে ইউরো কিডস স্কুলের প্রথম বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি যোগা, ড্রিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবকদের পাশাপাশি বহু ক্রীড়ামোদী মানুষ মাঠে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতাকে সাফল্যমন্ডিত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *