মালদহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে হাই ভোল্টেজ জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের।

দেবাশীষ পাল, মালদহ:- মালদহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে হাই ভোল্টেজ জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। পুরাতন মালদহের জলঙ্গা এমএসকে স্কুল ময়দানে দুপুর ১২ টায় পরিযায়ী শ্রমিকের সাথে আলাপচারিতা এবং জনসভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়। জনসভা শেষে মালদহের বিভিন্ন ব্লকের যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য কাজে গিয়ে অত্যাচারিত হয়েছিলেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে দুপুর ১ টায় মধ্যাহ্নভোজ সারবেন অভিষেক বন্দোপাধ্যায়। এছাড়াও বিধানসভা ভোটের প্রাক্কালে কি বার্তা দেন সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *