
দেবাশীষ পাল, মালদা —আজ মকর সংক্রান্তির পুণ্য তিথিতে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেমুয়া এনএইচ রোড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জংলি পীর বাবার মেলা। ভোর থেকেই মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এই মেলায় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে উপস্থিত হয়ে জংলি পীর বাবার থানে প্রদীপ জ্বালান এবং মানত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে এই জংলি পীর বাবার মেলায়। মেলা উপলক্ষে এলাকাজুড়ে বসে বিভিন্ন অস্থায়ী দোকান—খেলনা, মিষ্টি, খাবারসহ নানা সামগ্রীর পসরা। মেলাই আগত সকলের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া ব্যবস্থা। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নজরদারির ব্যবস্থা ছিল I মকর সংক্রান্তির এই দিনে জংলি পীর বাবার মেলা আবারো প্রমাণ করলো সম্প্রীতি ও বিশ্বাসই এই উৎসবের আসল শক্তি।












Leave a Reply