রবীন্দ্রভবনে বালুরঘাট বিএড কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ মাতালেন পড়ুয়ারা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিএড কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্রভবনে। বালুরঘাট বিএড কলেজের ছাত্র-ছাত্রীদের দ্বারাই অনুষ্ঠিত হবে এই বাৎসরিক অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেছেন ভারত সেবাশ্রমের মহারাজ, বিএড কলেজের কর্ণধর নব কুমার দাস, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি, সুশোভন চ্যাটার্জি, বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী স্বপন বিশ্বাস সহ বিএড কলেজের অধ্যাপক অধ্যাপিকা।
২০০৪ সাল থেকে বালুরঘাট বিএড কলেজের শিক্ষাদান শুরু হয়েছে। শিক্ষাদানের পাশাপাশি প্রত্যেক বছরই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে। এদিন সকাল থেকেই রবীন্দ্রভবনে বিএড কলেজের ছাত্র-ছাত্রীদের দ্বারা আবৃতি নাচ-গান অনুষ্ঠিত হয়।
বালুরঘাট বিএড কলেজের প্রিন্সিপাল ববি মহন্ত জানান গত ২০০৪ সাল থেকেই স্বশাসিত এই কলেজের বাৎসরিক অনুষ্ঠান হয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *