
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদীতা:- কথক বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের একটি অতি পরিচিত বাচিক শিল্প সংস্থা। তাদের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সভা ঘরে হয়ে গেল এক দিবসীয় সঞ্চালনা ও আবৃত্তির কর্মশালা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঞ্চালক ও আবৃত্তি শিল্পী সুবীর ভট্টাচার্য।
প্রায় 35 জন সঞ্চালক ও আবৃত্তি শিল্পী এই কর্মশালায় অংশ নিয়েছিল। প্রায় তিন ঘন্টার এই কর্মশালায় সুর ও স্বরের মেলবন্ধন, সঞ্চালনা ও আবৃত্তির ব্যাকরণ, প্রকরণ, উচ্চারণের বিভিন্ন দিক, বিভিন্ন প্রকার মাইক্রোফোনের ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করে। বিভিন্ন আবৃত্তির উদাহরণ দিয়ে সুবীর বাবু বুঝিয়ে দিলেন আবৃত্তির ক্ষেত্রে ব্যবহারিক দিক কেমন হওয়া উচিত। সঞ্চালনা করতে গেলে বিষয়, দর্শকাসনে কারা আছেন সেটা বুঝে নেওয়া, প্রত্যুৎপন্নমতিত্ব, পরিমিত কথন, ভালো শ্রোতা হিসেবে নিজেকে তৈরি করা জরুরী। শব্দ আর নৈ:শব্দের অনুভূতি জরুরী।
আসলে অংশ নিয়ে ভীষণ খুশি বিভিন্ন বয়সীরা। কর্মশালায় ৫ বছরের শিক্ষার্থীও যেমন ছিল তেমনই পঞ্চাশোর্ধ শিক্ষার্থীও ছিলেন।
কর্মশালার প্রশিক্ষক ও বিশিষ্ট সঞ্চালক ও আবৃত্তি শিল্পী সুবীর ভট্টাচার্য বলেন ‘ আমার অভিজ্ঞতা থেকে সবাইকে বলার চেষ্টা করলাম। যারা অংশ নিয়েছিল তাদের কাজে লাগলে আমার পরিশ্রম সার্থক হবে ‘।
কথকের পক্ষ থেকে অন্যতম উদ্যোক্তা তুহিনশুভ্র মন্ডল জানান ‘ সঞ্চালনা ও আবৃত্তির গুণমান উন্নীতকরণে কথক সবসময় চেষ্টা করে থাকে। এই কর্মশালা তারই অঙ্গ। সুবীর বাবুকে ধন্যবাদ জানাই।
তার প্রশিক্ষনে এই কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উপকৃত হব বলে বিশ্বাস রাখি।’












Leave a Reply