
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার ফুলতরে তৃণমূল ছেড়ে ২৩ টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী মহাশয় সহ অন্যান্যরা।
স্বরুপ চৌধুরী ও যোগদান কারিরা জানান এক সময় তৃনমুল এর হয়ে দল কে জিতিয়ে এনে ক্ষমতায় আনা হয়েছে।ক্ষমতায় এসে তারা এখন কর্মিদের সেভাবে পাত্তা না দেওয়ায় তারা বিজেপি দলের পতাকা হাতে তুলেছেন। বিজেপি দলকে ২০২৬ সালে ভোটে জিতিয়ে রাজ্যে প্রতিষ্ঠা করতে তারা বিজেপি দলের পতাকা হাতে তুলে নেয় বলে দাবি।












Leave a Reply