
বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলা রাজনগর হাইস্কুলের কর্মশিক্ষা ও গণিত বিষয়ের শিক্ষক সোমনাথ নন্দী অবসর গ্রহণ করায় তাঁকে বিদ্যালয়ের কক্ষে ঘরোয়া পরিবেশে বিদায় সংবর্ধনা জানানো হয়৷ হাজির ছিলেন রাজনগর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, পরিচালন সমিতির প্রতিনিধি মহম্মদ শরিফ, অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অতিথিবৃন্দ প্রমুখ৷ উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়৷ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মীদের কয়েকজন ও অতিথিদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের কর্মজীবন, বিদ্যালয়ে তাঁর অবদান ও ছাত্র ছাত্রীদের প্রতি ভালোবাসার মাধ্যমে তাদেরকে শিক্ষাদান প্রভৃতি বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন৷ শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষক তাঁর অভিজ্ঞতার কথা ও প্রাসঙ্গিক কিছু তথ্য তুলে ধরেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কার্তিকচন্দ্র মন্ডল৷ বিদায়ী শিক্ষক সোমনাথ নন্দীর হাতে উপহার তুলে দেওয়া হয়৷ উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপনও করা হয় এদিন৷ সমাপ্তি সংগীতের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷












Leave a Reply