উত্তরবঙ্গের জন্য সর্বপ্রথম তথা জেলাবাসীর জন্য সুখবর শুভ উদ্বোধন হলো মা সারদা ট্রেডার্সে আরও একটি নুতন শোরুম রায়গঞ্জে।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এদিন রবিবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে মা সারদার ট্রেডার্সের নুতন শোরুমের শুভ উদ্বোধন করা হয়।

এই প্রসঙ্গে সারদা মা ট্রেডার্সের ওনার অভিজিৎ সাহা জানান দীর্ঘ পনেরো বছর থেকে মা সারদা ট্রেডার্স বাণিজ্যিক ভাবে সুনামের সাথে মাথা উঁচু করে রয়েছে।
পাশাপাশি আজ একই ছাদের নিচে নতুন মাত্রা যোগ হলো একটি উন্নতমানের টাইলস শোরুম। এই শোরুম হাতের নাগালে থাকায় যার কারণে শহরবাসী তথা জেলা বাসীগণকে আর দূরের কোনো শহরে ছুটতে হবে না।

বিশেষ করে উল্লেখযোগ্য ভাবে এই মা সারদা ট্রেডার্সে শোরুমে সুলভ মূল্যে উন্নতমানের মার্বেল, গ্রেনাইটস, প্রাইস, ব্র্যান্ডেড টাইস, জংশন, হাউজ অব জংশন,নিটকো,বাজারিয়া,বিবিটি,জিবিটি, সিম্পল টাইস, ফল সেলিংস মেটেরিয়াল,বক্স কম্পানির ইউপ্রিবিসি, জ্যাকুয়ালের কোম্পানির সামগ্রী ছাড়াও রয়েছে ঘরের মেঝে, পায়খানা বাথরুম, চিকেন ঘর সাজানোর বিভিন্ন ডিজাইনের টাইস থেকে শুরু করে রয়েছে হরেক রকমের সামগ্রী। যা আজ থেকে সুলভ মূল্যে গ্রাহকদের হাতের নাগালের মধ্যে রয়েছে এবং আজ থেকে ক্রয় করারও সুবিধা রয়েছে।।

তিনি আরো জানান এই শোরুম সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোজ খোলা থাকে। তবে শুধু সপ্তাহে একদিন শনিবার বন্ধ থাকে।

এদিনের শুভ মুহূর্তের সূচনা লগ্নে বিভিন্ন টাইলস ও মার্বেল কোম্পানি এছাড়াও অন্যান্য কম্পানির কর্মকর্তাগন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বং মিডিয়ার কর্ণধার উজ্জ্বল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *