ঘানি কলে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, মেশিনে জড়িয়ে গলাকাটা যুবক।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- সমুদ্রগড় স্টেশন সংলগ্ন কৃষক বাজার এলাকায় সরষে পিসাইয়ের ঘানি কলে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম সিরাজুল মন্ডল। তাঁর বাড়ি সিদ্দেপাড়া এলাকায় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, প্রতিদিনের মতোই ঘানি কলে সরষে পিসাইয়ের কাজ করছিলেন সিরাজুল মন্ডল। সেই সময় অসাবধানতাবশত তাঁর গলায় থাকা মাফলারটি ঘানি কলের মেশিনে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার গলার অধিকাংশ অংশ টাই কেটে যায়। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *