ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের, আহত সহযাত্রী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল মোটর বাইক চালকের। গুরুতর জখম হয়েছেন আরোহী। পুলিস জানিয়েছে মৃতের নাম ইয়াকুব আলি সরকার (৩০)। আহত আরোহী হলেন মিনহাজুল আবেদিন (৩২)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি মহেন্দ্র বিএড কলেজ এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে তপন থানার চকবলিরাম গ্রামের বাসিন্দা ইয়াকুব আলি সরকার। পেশায় তিনি একটি মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইয়াকুব মোটর বাইকে মিনহাজুলকে চাপিয়ে রামপুরে যাচ্ছিলেন। সে সময় ফুলবাড়ি মহেন্দ্র বিএড কলেজ সংলগ্ন এলাকায় ট্র্যাক্টরের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন মোটর বাইক চালক ইয়াকুব আলি সরকার ও আরোহী মিনহাজুল আবেদিন। স্থানীয় ও পথ চলতি মানুষজন ছুঁটে এসে তাদের তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ইয়াকুবকে মৃত বলে জানিয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা চলছে মিনহাজুলের। বেলা সাড়ে ১২টা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনা গ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *