মাথায় ভাঙা ইট, হাতে কোদাল—নিজস্ব উদ্যোগে বেহাল রাস্তা সংস্কারে গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের নিজস্ব উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে বেহাল রাস্তা সংস্কার করছেন ।গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন নিজে মাথায় করে ভাঙ্গা ইট বেহাল রাস্তার গর্তে ফেলছেন। কোদাল হাতে নিয়ে বেহাল রাস্তা সংস্কার করছেন। তার সাথে এলাকার মহিলা পুরুষ ও যুবক এ রাস্তা সংস্কার কাজে হাত লাগিয়েছেন। গাজোলের মাঝরা অঞ্চলের পাতাল সিং গ্রাম্য এলাকার রাস্তার বেহাল রাস্তা দীর্ঘদিনের ।এই বেহাল রাস্তার কারণে মানুষের এ রাস্তা দিয়ে যাতায়াত করতে খুব অসুবিধা হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের ও মুমূর্ষ রোগীদের নিয়ে বেশি অসুবিধা হয়। বর্ষার সময় এ রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে খুব অসুবিধা হয়। বেহাল রাস্তার কারণে এ রাস্তা দিয়ে কোন এম্বুলেন্স যাতায়াত করতে চায়না ফলে এলাকার রোগীদের নিয়ে খুব সমস্যা সৃষ্টি হয়। এই বেহাল রাস্তা নিয়ে এলাকাবাসী বিভিন্ন জায়গায় জানিয়ে কোন কাজ হয়নি। তারা বারবার গাজোলের বিধায়কে জানিয়েছেন বেহালা রাস্তা নিয়ে । বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন এই বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। এলাকাবাসী বারবার আমাকে জানিয়েছেন খুব বড় রাস্তা তাই কাজ করতে পারছিলাম না। ২২ শে জানুয়ারি এই এলাকায় ভগবান রামচন্দ্রের পূজা অনুষ্ঠিত হয় ।এলাকাবাসী আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি এসেছিলাম তখন কথা দিয়েছিলাম এ রাস্তার কাজ করব। তাই নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই বেহাল রাস্তা সংস্কার করা হচ্ছে।কোন বিধায়কের তহবিল থেকে এ রাস্তার কাজ হচ্ছে না ।আমার ব্যক্তিগত উদ্যোগে এ রাস্তার কাজ করা হচ্ছে এলাকার মহিলা পুরুষ ও যুবক ভাইয়েরা নানাভাবে সহযোগিতা করছেন। ভাঙ্গা ইট এনে রাস্তায় ফেলে রাস্তা সংস্কার করা হচ্ছে। এ রাস্তা সংস্কার করা হলে এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।এলাকাবাসীদের দাবি পাকা রাস্তা করতে হবে কিন্তু আমার ব্যক্তিগত উদ্যোগে এ পাকা রাস্তা করা সম্ভব নয়। তাই ভাঙ্গা ইট দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে। এলাকাবাসীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে বেহাল রাস্তার কারণে এলাকাবাসী খুব অসুবিধার মধ্যে ছিলেন। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং মুমূর্ষ রোগীদের নিয়ে খুব অসুবিধা হতো ।বেহাল রাস্তার কারণে অত্র এলাকায় কোন অ্যাম্বুলেন্স ঢুকছে না বর্ষার সময় ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে খুব অসুবিধা হয়। তাই এলাকাবাসীদের সুবিধার্থে এ রাস্তা সংস্কার করা হচ্ছে। এ রাস্তা সংস্কার করতে প্রায় 2 লক্ষ টাকা ব্যয় হবে। প্রায় দুই কিমি রাস্তার কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *