
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী থানা এলাকার পূর্বস্থলীর ব্যাঙ কাটার মাঠে গত শনিবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সভায় অল্প দর্শক আসনের ছবি তুলতে গিয়ে মহিলা সাংবাদিক সহ সাংবাদিকদের হেনস্থা। সেই ঘটনায় এবার হস্তক্ষেপ প্রশাসনের, কালনা মহকুমা শাসকের নির্দেশে পূর্বস্থলী ২ ব্লক বিডিও অফিসে সাংবাদিক সহ সেদিনের সভার মূল উদ্যোক্তা তথা পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় ও উক্ত ঘটনায় প্রধান তিন অভিযুক্ত উপস্থিত ছিলেন এদিন বুধবার। ঘটনায় বিডিও-র সামনেই অভিযুক্তদের ক্ষমা স্বীকার। যদিও ব্লক প্রশাসনের নির্দেশে কেউই এদিন এই সভাকক্ষে ক্যামেরা ব্যবহার করেননি। পরবর্তী সময় পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে, ওইদিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আগামী দিনে এইরকম ঘটনা ঘটলে দল থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি ওইদিনের এই ঘটনার প্রতিবাদে কালনায় সাংবাদিক হানস্থার প্রতিবাদ জানায় স্বপন দত্ত বাউল, তার বাউল গানের মাধ্যমে এ দিন কালনার বিভিন্ন এলাকায় সাংবাদিক হেনস্থার প্রতিবাদ করেন তিনি।












Leave a Reply