পূর্ব বর্ধমানে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু জে-ইউ-পি-র।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে আগামী ৯ ফেব্রুয়ারি, বিকেল প্রায় ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সংক্রান্ত কার্যকলাপ।
এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জনতা উন্নয়ন পার্টি (JUP)-র পূর্বস্থলী নতুন বাজার স্থিত দলীয় কার্যালয় থেকে।
জানা গেছে, জে-ইউ-পি-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবিরের মনোনীত প্রার্থী বাবান ঘোষ এই নির্বাচনী প্রস্তুতির নেতৃত্ব দেবেন। তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের ঘোষিত প্রার্থী হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
এ বিষয়ে জে-ইউ-পি জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলি বলেন,
“আমাদের দলের ঘোষিত প্রার্থী বাবান ঘোষ আগামী সোমবার পূর্বস্থলীতে আসছেন। দলীয় কার্যালয়ে এলাকার কার্যকর্তা ও কর্মীদের নিয়ে বৈঠকের মাধ্যমে বিধানসভা ভোটের আনুষ্ঠানিক কার্যকলাপ শুরু করা হবে।”
এই কর্মসূচির মাধ্যমে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে জে-ইউ-পি-র নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *