মাধ্যমিকের প্রথম দিনেই শুভেচ্ছার বৃষ্টি, মেমারিতে পরীক্ষার্থীদের পাশে জনপ্রতিনিধি ও সংগঠনগুলি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ২রা ফেব্রুয়ারি সোমবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হল । সেই রকমই পূর্ব বর্ধমান জেলা মেমারি পৌর শহরের দুইটি স্কুলে মধ্য শিক্ষা পর্ষদের এবং একটি স্কুলে হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা চলছে। মেমারি রসিক লাল সিটি বালিকা বিদ্যালয়ের ভেনুতে পশ্চিমবঙ্গ তৃণমূল মধ্যশিক্ষা শিক্ষক সমিতি এবং মেমারি শহর তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আগত পরীক্ষার্থীদের ক্যাডবেরিস, গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানান মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, শিক্ষক সমিতির দায়িত্বপ্রাপ্ত কৌশিক মল্লিক সহ এলাকার সকল কাউন্সিলরবৃন্দ ও শাখা সংগঠনের সদস্যবৃন্দ। পরে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন ইউনিট ওয়ানের সামনে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগত পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানান মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ এবং শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ সদস্যবৃন্দ। এছাড়াও খাঁড়ো হাই মাদ্রাসা স্কুলে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য পেন ও জল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। সকলকে আশীর্বাদ জানান ও জীবনের প্রথম বড় পরীক্ষায় সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *