পুরুলিয়ায় জ্ঞানের নতুন দিগন্ত, রোটারি এস আর এমসি লাইব্রেরির প্রথম তলার শুভ উদ্বোধন।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- শুভ উদ্বোধন হলো রোটারি এস আর এমসি লাইব্রেরির আজ সোমবার দিন পুরুলিয়া শহরের গাড়িখানা তে অবস্থিত রোটারি লাইব্রেরি এসআর এমসি।
তাই সোমবার দিন লাইব্রেরির প্রথম তলার শুভ উদ্বোধন করেন আমেরিকার থেকে আগত ফিটার। এছাড়া উপস্থিত ছিলেন চ্যারিটেবল ট্রাস্ট সুচান্দ মাহাত, পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ, সহ উপস্থিত ছিলেন পুরুলিয়া রোটারি ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে জানা যায় যে এই লাইব্রেরি খোলা থাকবে প্রতিদিন দশটা হইতে বিকেল পাঁচটা পর্যন্ত। এখানে মাসে ফি ধার্য করা হয়েছে, সর্বসাধারণের জন্য ৫০ টাকা সবথেকে কম মূল্যে। এ অনুষ্ঠান ফিতে কেটে প্রদীপ প্রজন্মের মাধ্যমে সূচনা হয়। এছাড়া বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *