
নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর,হুগলি:- হাবাশপোতা প্রাথমিক বিদ্যালয় থেকে কদমার মোড় পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ এর শুভ শিলান্যাস হয়ে গেল বুধবার। আজ আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পথশ্রী রাস্তাশ্রী- ৪ প্রকল্পে ১৪৪০ মিটার দৈর্ঘ্য ও প্রস্থ ৩ মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী
বেচারাম মান্না। এদিন মন্ত্রী তার বক্তব্যে রাজ্যের ১৫ বছরের গৌরবজ্জ্বল উন্নয়নের ধারার খতিয়ান তুলে ধরেন পাশাপাশি বিজেপি র বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। এদিন নারকেল ফাটিয়ে প্রকল্পের শুভ সূচনা করেন মন্ত্রী বেচারাম মান্না। এই ঢালাই রাস্তা নির্মাণে মোট খরচ পড়বে ৯২ লক্ষ টাকা। এই ঢালাই রাস্তা হলে উপকৃত হবে আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ।












Leave a Reply