
দিল্লি, নিজস্ব সংবাদদাতা:- সুপ্রিম কোর্টে বক্তব্য রাখতে গিয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই স্পষ্ট করে দেন, তিনি যেসব ঘটনা তুলে ধরছেন, যা শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট।
তিনি বলেন, SIR কার্যত শুধু নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় পরিণত হয়েছে। বিয়ের পর পদবি বদলানো মহিলা, বাড়ি বদল করা ব্যক্তি ও ছোট ফ্ল্যাট কেনা মধ্যবিত্ত পরিবারের সদস্যদের নাম যথাযথ প্রক্রিয়া ছাড়াই কেটে দেওয়া হচ্ছে, পরে একে “logical discrepancy” বা “incorrect mapping” বলে ব্যাখ্যা করা হচ্ছে, যা আদালতের নির্দেশ লঙ্ঘন।
আধার কার্ডকে মান্যতা দেওয়ার নির্দেশকে স্বাগত জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, অন্য রাজ্যে মানা ডোমিসাইল বা জাতিগত শংসাপত্র বাংলায় কেন মানা হল না? মাত্র তিন মাসের মধ্যে এই SIR প্রক্রিয়া চাপিয়ে দিয়ে ১০০-র বেশি মানুষের মৃত্যু, BLO-দের প্রাণহানি ও বহু মানুষ অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
সুপ্রিম কোর্টের কাছে তিনি একটি জরুরি প্রশ্নও তুলে ধরলেন—যদি আসলেই ভোটার তালিকা সংস্কার হত, তবে শুধু বাংলাতেই কেন? অসমে SIR হল না কেন?












Leave a Reply